×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ১১৮ বার পঠিত
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:

  সাতক্ষীরার সদর উপজেলার মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আরিফা খাতুনকে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।


আরিফা খাতুন ও তার স্বামী কামরুল ইসলাম ‘প্রিমিয়ার ইসলামি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ নামে একটি ভুয়া এনজিও খুলে শত শত মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন। কামরুল ইসলাম এনজিওটির ম্যানেজার এবং আরিফা খাতুন পরিচালক সেজে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করেন।



ভুক্তভোগীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধার মেয়ে, পুলিশ সদস্য সহ অনেক সাধারণ মানুষ রয়েছেন। তারা যখন টাকা ফেরত চান, তখন প্রতারক দম্পতি অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যান।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে কামরুল ইসলাম পালিয়ে যান, তবে আরিফা খাতুনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধার মেয়ে রীনা পারভীন সাতক্ষীরা সদর থানায় মামলা করেন (মামলা নং- জি.আর.- ৪০/৯২ তারিখ- ২৫/২/২৫, ধারা- ৪০৬/৪২০/৪০৩/৩২৩/৫০৬ পেনাল কোড)।

বৃহস্পতিবার সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে আসামির জামিন শুনানি অনুষ্ঠিত হয়। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম ও অ্যাডভোকেট মো. নুরুল আমিন, আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আয়ুব আলী ও অ্যাডভোকেট মো. বায়োজিদ। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক গ্রেফতারকৃত আসামি আরিফা খাতুনের জামিন আবেদন নামঞ্জুর করেন।


এদিকে, ভুক্তভোগীরা কামরুল ইসলামকে দ্রুত গ্রেফতার করে তাদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat