×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ২২৫ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় নগরীর হাউজিং এস্টেট এলাকায় র‍্যাবের অভিযানে ৮ হাজার ৯৪০ পিছ ইয়াবাসহ এক মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১১ সিপিসি ২ এর সদস্যরা।

আটককৃত আসামী মোঃ শাহাজাদা জিসান (৪৮) কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন  সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে  র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিধানিক দল কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ শাহাজাদা জিসান নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৮ হাজার ৯৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat