×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৬
  • ১৩৬ বার পঠিত
ফেনী ব্যুরোঃ

ফেনীর ছাগলনাইয়া ও সংসদীয় আসন ফেনী-১ এর রাজনীতিতে হঠাৎ আলোচনায় উঠে এসেছেন ঘোপালের ব্যবসায়ী এয়াকুব চৌধুরী ওরফে তেল এয়াকুব। স্থানীয় সূত্রগুলোর দাবি—দীর্ঘদিন তিনি আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ ছিলেন, নির্বাচনসহ নানা কর্মকাণ্ডে অর্থ ও প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে তিনি বিএনপি নেতা মুন্সি রফিকুল আলম মজনুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন বলে অভিযোগ তোলা হয়েছে। ত্যাগী বিএনপি কর্মীদের দাবি, মজনুকে খুশি করতেই তিনি সম্প্রতি আর্থিক সহায়তাও দিয়েছেন।

এলাকায় আলোচনা চলছে, আগামী ২৯ নভেম্বর তার বাড়িতে হাজারো মানুষের জন্য মেজবান আয়োজন হচ্ছে-যা বিএনপির শীর্ষ নেতাদের মন জয় করে প্রভাব বিস্তারের একটি কৌশল বলে মনে করছেন বিরোধী নেতাকর্মীরা।

বিএনপির ত্যাগী ও নির্যাতিত কর্মীরা অভিযোগ করে বলেন,“দীর্ঘদিন আওয়ামী লীগের সিন্ডিকেটে সুবিধাভোগ করে এখন বিএনপির ঘাড়ে চড়ার চেষ্টা, এটি দলকে বিভক্ত করার অপচেষ্টা।”

তাদের দাবি, তিনি অতীতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে শত শত টি–শার্ট বিতরণ করেছেন, নৌকা মার্কার প্রচারেও সক্রিয় ছিলেন। এখন বিএনপির কাঁধে ভর করে ‘বাইরের প্রভাব’ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

গোপাল ইউনিয়নের বিএনপি কর্মী আবদুল মোমিন জানান, “১৬ বছর আওয়ামী লীগের জন্য কাজ করা ব্যক্তি হঠাৎ বিএনপির নেতৃত্বে ঢোকার চেষ্টা করছে, এটি আমরা মানি না।”

৬নং ওয়ার্ডের বিএনপি কর্মী জিয়া উদ্দিন বলেন,
“২৯ তারিখের মেজবানের দাওয়াত পেয়েছি, কিন্তু যাব না। কারণ তিনি আওয়ামী লীগের দোসর।”

তবে অভিযোগ অস্বীকার করে এয়াকুব চৌধুরী দাবি করেছেন, তিনি বিএনপির কর্মী এবং আওয়ামী লীগ সম্পৃক্ততার কথা ‘ভিত্তিহীন’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat