×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২০-০৮-৩১
  • ৩২৪ বার পঠিত

স্বাধীনবাংলা, বরিশাল প্রতিনিধি :

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ক্ষমতাসীন জোট ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু এমপি’র বাবা মো. মোয়াজ্জেম হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বাদ জোহর ছাত্রলীগের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদ ও পরলোকগত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

এ আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য ওয়াহেদ কাবির খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. মোহাম্মদ হোসেন আকন (খোকন), কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মনিরুজ্জামান বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার, সম্পাদক দিদারুল আলম রায়হানসহ

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat