×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ২৪৭ বার পঠিত
শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। তারকা সন্তানদের মাঝে সবচেয়ে হেভিওয়েট হিসেবেই ধরা হয় শাহরুখকন্যা ও পুত্রকে। তাই উভয়ের বলিউড অভিষেক নিয়ে আগ্রহের কমতি নেই অনুরাগীদের মাঝে। আর্চি কমিকস’-এর ভারতীয় সংস্করণ ‘দ্য আর্চিস’ সিরিজে জোয়া আখতারের হাত ধরে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করছেন সুহানা খান।

তবে অভিনয়ে পা রাখার আগেই একটি নামি ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হয়ে সবাইকে অবাক করে দিয়েছেন সুহানা। এবার জনপ্রিয় প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনী দূত হিসেবে আলিয়া ভাটের জায়গা ছিনিয়ে নিয়েছেন তিনি! আর সেই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই তুমুল বিদ্রূপের শিকার হলেন শাহরুখকন্যা!

মেয়ের বিজ্ঞাপনের বিলবোর্ড শেয়ার করেছেন গৌরি খান
জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ডের লিপস্টিকের বিজ্ঞাপনে সম্প্রতি দেখা গেছে সুহানা খানকে। মেকআপ আর গ্ল্যামারের চাকচিক্যে শাহরুখকন্যাকে চেনাই দায়! আর সেই ছবি ভাইরাল হতেই বর্ণবৈষম্যের শিকার হলেন বলিউড বাদশার কন্যা। কারণ বিজ্ঞাপনে কালার কারেকশনের মাধ্যমে সুহানার গায়ের রং ফর্সা করা হয়েছে, যা দেখে ব্যঙ্গ শুরু করেছেন নেটিজেনরা।

সুহানার বিজ্ঞাপনের নতুন ছবি দেখে অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়ে বলছেন, ‘গায়ের রং ফর্সা করার কী দরকার?’ কেউ কেউ কটাক্ষ করে বলছেন, ‘সুহানা খান কালার কারেক্টেড প্রো ম্যাস্ক।’ কেউ বা লিখেছেন, ‘সুহানাকে ফর্সা না করে লিপস্টিকের অন্য শেড তো দিতে পারত, যেটায় ওকে মানায়।’

সুহানাকে শিগগিরই দেখা যাবে জোয়া আখতারের পরিচালনায় ‘দি আর্চিস’-এ। এটি প্রযোজনা করছেন জোয়া আখতার ও রীমা কাগতির ‘টাইগার বেবি ফিল্মস’।

সদ্য ২০ বছরের গণ্ডি পার করা তারকা সন্তানদের নিয়ে তৈরি এই হাই স্কুল মিউজিক্যালে আর্চির বান্ধবী ভেরোনিকা লজের ভূমিকায় দেখা যাবে সুহানাকে, অন্যদিকে বেটি কুপারের চরিত্রে অভিনয় করবেন খুশি কাপুর।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat