×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১০-২৬
  • ১৭৮ বার পঠিত
বিনোদন ডেস্ক:

মেগাস্টার শাকিব খানের সঙ্গে দুই নায়িকার সিনেমায় কাজ না করার ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। জানিয়েছেন, যে সিনেমায় দুই বা তার বেশি সংখ্যক নায়িকা থাকবে, সেই সিনেমায় তিনি অভিনয় করতে আগ্রহী নন।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত জানান, শাকিব খানের সঙ্গে তার কাজের গুঞ্জন যেহেতু উঠেছে, তাই কিছু একটা অবশ্যই দর্শকদের দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি শর্ত জুড়ে দেন যে, তিনি কোনোভাবেই একাধিক নায়িকা নিয়ে নির্মিত সিনেমায় কাজ করবেন না।

মিষ্টি জান্নাত বলেন, ‘আমি কোনো দুই নায়িকার সাথে ছবি করবো না, এটা শাকিব খানকে আমি অলওয়েজ বলে দিয়েছি। আমি সলো হইলে ওর সাথে কাজ করবো। কারণ আমার ওই যে লাইক... দুই নায়িকা, এক নায়িকা ও রকম ছবি আমি করতে চাই না। আর গুঞ্জন যেহেতু উঠেছে সেহেতু তো অবশ্যই দেখতে পাবেন।’
এই চিত্রনায়িকা বলেন, ‘আমি কোনো দুই নায়িকার ছবি আমি করতে চাই না। এটা আমি বরাবরই না করেছি। অনেক ছবি আমি ক্যানসেল করেছি, আমার পছন্দ না। কারণ এখানে আসলে ঝামেলা হয়। আর অফকোর্স সুপারস্টার, ওনার সাথে তো আমি অবশ্যই দুই নায়িকার সাথে ছবি করব না। এটা মানুষ খারাপ বলুক, ভালো বলুক, তাদের ব্যাপার। বাট আমি করব না। এটা শাকিবকে আমিও না করেছি। আই অ্যাম সো সরি অ্যাবাউট দিস।’
গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি তো কখনও বলিনি যে ধামাকা মানেই শাকিব খান আসবে। আপনারা বানিয়েছেন। ধামাকা মানে যে শাকিব খানের সাথে আমার সিনেমা আসবে, এরকম তো বিষয় না।’

তবে, কাজের ক্ষেত্রে তিনি যে কোনো প্রযোজকের কাছে অনুরোধ করে সুযোগ নিতে চান না, সে বিষয়টিও স্পষ্ট করেন। বলেন, ‘আমি রিকোয়েস্ট করে কোনো ছবি আমি করব, ওই লেভেলে আসলে আমি যাই নাই। আমার এতটুকু সেলফ রেসপেক্ট নিজের আছে। আর রিকোয়েস্ট করে আমি ঢোকার মতো ইনশাআল্লাহ ওই দূরে আমি যাই নাই। কারণ আপনারা জানেন আমি শখে সিনেমা করি। এটা আমার টোটাল প্রফেশন না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat