×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১০-১৫
  • ১২২ বার পঠিত
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ 
সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনাল (সিএবিআই) প্রতিনিধ দল ১৫ অক্টোবর, ২০২৫ খ্রি. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

সিএবিআই বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মো. সালেহ আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং বারি'র বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এসময় অনুষ্ঠান উপস্থিত ছিলেন বারি'র পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ; পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ; পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান; সিএবিআই এর প্রতিনিধিবৃন্দ এবং বারি'র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।

প্রতিনিধি দল ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোস প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat