×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১০-১৫
  • ১৬৫ বার পঠিত
সুজন রায়, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর বাজারে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন এবং বিএসটিআই আইন ভঙ্গের দায়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুর ইসলাম। অভিযানে আলিফ লাম বেকারিকে ৫ হাজার, বন্ধন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার, মেসার্স পাল ব্রাদার্সকে ১০ হাজার এবং কুসুমকলি বেকারি ও কৃষ্ণ পাল ট্রেডার্সকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানকালে বিএসটিআই, সিলেট-এর কর্মকর্তাবৃন্দ এবং মাধবপুর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান বলেন,“জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat