×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৯
  • ২৩০ বার পঠিত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের আশুলিপাড়া গ্রামে পানিভর্তি বালতিতে পড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম তানভীর হোসেন । গতকাল ৮ ডিসেম্বর রবিবার বিকেল সাড়ে  চারটায় নিজ বাড়ির উঠানে এ দুর্ঘটনা ঘটে। 
পুলিশ জানায়, রূপগঞ্জের পূর্ব দাউদপুরের আশুলিপাড়া গ্রামের কিরণ মিয়ার তিন বছর বয়সী ছেলে তানভীর হোসেন গতকাল রবিবার বিকেলে তাদের উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। তার মা তানজিলা বেগম রান্নাঘরে কাজ করতে ছিলো।  এ সময় অন্য শিশুদের  ডাকে তানজিলা বেগম ছুটে গিয়ে দেখেন তানভীর হোসেন বালতিতে উপুড় হয়ে পড়ে গেছে।  পরে অচেতন অবস্থায় তাকে  উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । শিশুর মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে । রূপগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat