×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-২১
  • ১৫৮ বার পঠিত
মো: রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 


শেরপুরের ঝিনাইগাতীতে জমি ও টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মরিচফুল বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন নারী-পুরুষ। পুলিশ ঘটনাস্থল থেকে  এই ঘটনায় জড়িত সন্দেহে আকলিমা নামে এক নারী কে আটক করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।  
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার কালীবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মরিচফুল বেগম ওই এলাকার মৃত হাসেম মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মরিচফুল বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার জয়নাল, ফরিদ ও বাবুল সরকার গংদের দীর্ঘদিন ধরে জমি ও টাকাপয়সা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে ফরিদ ও কালামের নেতৃত্বে প্রতিপক্ষরা হামলা চালায় মরিচফুলের পরিবারের ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন মরিচফুল বেগম।

এসময় আহত হন জসমত আলী (৩৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৬), সুজন (১৮), হুজুরা বেগম (৩০) ও লাল মিয়া (৪০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন জানান, এ ঘটনায় আকলিমা নামে এক নারীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat