×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১০-১৪
  • ১৪৯ বার পঠিত
মামুন মিঞা, ফরিদপুর

ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে ফরিদপুরের সদরপুর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ৭ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  কারাদণ্ড দেওয়া হয়েছে।


সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সারারাত অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিম, ছিলেন উপজেলা  মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।এসময় সাথে ছিলেন পুলিশ ও আনসার সদস্য ।

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান  জানান, “ইলিশের প্রজনন মৌসুমে ১২ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ
অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(২) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ৭ জন কে   ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা  হয়েছে এবং জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

নির্বাহী কর্মকর্তা বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা অত্যন্ত দুঃখজনক এবং গুরুত্বপূর্ণ অপরাধ । এতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে বিঘ্নিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. হযরত ফরাজী (২২), পিতা পিং ঠান্ডু ফরাজী, সাং নরুদ্দিন কান্দি, বন্দরখোলা, শিবচর;
২. মামুন হাওলাদার (৩০), পিতা পিং আলমগীর হাওলাদার, সাং জংগী কান্দা;
৩. মো. নর-ই-আলম (১৯), পিতা আ. রহিম শেখ;
৪. সালাম খান (২৭), পিতা হালিম খান;
৫. সাগর (২০), পিতা কালাম;
৬. মো. ফারুক (৩৮), পিতা সাহেদ আলী বেপারি;
৭. ঠান্ডু (৩৯), পিতা হারুন হাওলাদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat