×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ১২৩ বার পঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি:

  • সিরাজগঞ্জের কামারখন্দে শামীম শেখ হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ করেছেন মামলার বাদী ছাইফুল ইসলাম। প্রকৃত আসামীদের গ্রেপ্তার না করে মামলার বাদীর মেয়ে রেশমা খাতুনকে আটক দেখিয়ে রিমান্ডে এনে নির্যাতনের অভিযোগও করেন তিনি।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এধভিযোগ করেন।

মামলার বাদী ছাইফুল ইসলাম আরো বলেন, আমার ছেলে হত্যার সাথে জড়িত ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করতে চাইলেও কামারখন্দ থানা পুলিশ মামলা নেয়নি। পুলিশ বলে অজ্ঞাত আসামী দিয়ে মামলা করেন। পরে এই মামলায় আমার মেয়ে রেশমা খাতুনকে আটক করে ডিবি পুলিশ।

রেশমা খাতুন তার ভাইকে মেরে ফেলতে পারে না। আমার মেয়ে ঘটনার সাথে জড়িত না। কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার এসিআই ফুড লি: এর কর্মকর্তাদের বাঁচাতে আমার মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। আমার মেয়েকে আটকের পর রিমান্ডে এনে নির্যাতন করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি নেওয়া হয়েছে। আমার ছেলে হত্যা মামলায় যারা জড়িত ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার না করে আমার মেয়েকে গ্রেপ্তার করে। তারা মামলাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

ডিবি পুলিশ বিভিন্ন ভাবে আমাদের হয়রানি করছে। আমার আরেক মেয়ে শিল্পী খাতুন ও নাতি তানভীর এবং বড় ছেলেকেও গ্রেপ্তারের হুমকী দিচ্ছে পুলিশ। তাদের বিভিন্ন সময় হুমকী দেওয়া হচ্ছে। এসিআই ফুড লি: এর সিকিউরিটি গার্ড ও এডমিনকে বাঁচাতে আমার মেয়েকে গ্রেপ্তার করে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। মামলাটি সুষ্ট ভাবে তদন্ত করে প্রকৃত আসামীদের গ্রেপ্তার ও আমার মেয়েকে মুক্তির দাবী জানাচ্ছি।

উল্লেখ্য গত ২ জুলাই দুপুরে কামারখন্দ উপজেলার কুটিরচর শাটিবাড়ী গ্রামের ছাইফুল ইসলামের ছেলে শামীম শেখ ইছামতি নদীতে গোসল করার জন্য বাড়ী থেকে বের হয়। এর পর সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজা খুঁজির পর গত ৪ জুলাই ভদ্রঘাট এলাকার এসিআই ফুড লি: এর টিনের বাউন্ডারী সংলগ্ন ডোবায় কচুরি পানার ভিতর থেকে শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের পিতা ছাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat