×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২১
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

পুলিশ সদস্যদের পেশাদারিত্বের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার পুলিশকে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে।

আজ শনিবার (২১ নভেম্বর) যশোর কোতয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছয়তলা ফাউন্ডেশনের এই ভবন প্রাথমিকভাবে চারতলা পর্যন্ত ১১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

পেশাদারিত্ব ও জনসম্পৃক্ততা

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশকে রাজনৈতিক কর্মীর মতো ব্যবহার করেছে এবং জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছে। দেশের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ ও জনগণকে মুখোমুখি দাঁড় করানোর সুযোগ দেননি।

যশোর কোতয়ালি থানার ঐতিহ্য ও মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকার কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সারা দেশে মব কালচারের মধ্যে বিভিন্ন থানা লুট হলেও বিএনপির নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে এই থানা রক্ষা করেছেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

নির্মাণমান ও শহীদদের স্মৃতি সংরক্ষণ

নির্ধারিত সময়ে থানা ভবনের নির্মাণকাজ শেষ করা এবং মানের ক্ষেত্রে কোনো আপস না করতে যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট করেন, যশোরে সরকারি কোনো স্থাপনার ক্ষেত্রে নির্মাণের মানে আপসের কথা শোনা হবে না।

পুরোনো ভবনে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতি সংরক্ষিত ছিল জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নতুন ভবন নির্মাণের পর এই ক্যাম্পাসে তাঁদের স্মৃতি সংরক্ষণে আলাদা উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat