×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৩
  • ১২৮ বার পঠিত
মো: রিয়াজ, স্টাফ রিপোর্টার শেরপুর:

শেরপুরের ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ৪৮০ বোতল ভারতীয় মদ, একটি বাস, একটি প্রাইভেটকার ও একটি অটোরিকশাসহ প্রায় অর্ধকোটি টাকা মূল্যের চোরাচালান জব্দ করেছে বিজিবি এবং পুলিশ।

বিজিবি ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বারোমারী ও হালুয়াঘাটের আইলাতালী ক্যাম্পের বিজিবি সদস্যরা বুধবার ও বৃহস্পতিবার ভোর রাতে এবং নালিতাবাড়ী থানা পুলিশ বুধবার রাতে এসব মালামাল জব্দ করে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারোমারী বিজিবি ক্যাম্পের একটি টহল দল বুরুঙ্গা কালাপানি এলাকা দিয়ে পাচারের সময় ৪৩৯ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও একটি প্রাইভেটকার জব্দ করে।

এদিকে আইলাতলী বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আউলাদের মোড় এলাকা থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশাসহ ৮৬ হাজার ৪শ পিস জিলেট ব্লেড  ও ৭৫ পিস পন্ডস বিউটি ক্রীম জব্দ করে। তবে উভয় অভিযানকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় জড়িতদের আটক করা যায়নি।

এছাড়াও বুধবার রাতে নালিতাবাড়ী শহরের গড়কান্দা এলাকা থেকে চোরাই পথে আনা ১২ কার্টন ভর্তি ভারতীয় চকলেটসহ একটি পিকআপ আটক করে চালক ও হেলপারসহ পুলিশে সোপর্দ করেছে। একই সময়ে বাইপাস এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে ২টি আলুর বস্তায় রাখা আলুর ভিতরে লুকিয়ে ভারতীয় মদ পাচারের সময় ৪১ বোতল মদসহ বাসটি জব্দ করে পুলিশ।

বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই  বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুর ও ময়মনসিংহ এর  আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি জওয়ানরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat