×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৫-১০-২১
  • ৩৩৮ বার পঠিত
জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে সাদাপাথর পরিবহনের অভিযোগে দুই ট্রাকচালককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় দুই চালককে ৭৫ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন- বগুড়ার জেলার সদর থানার নরুইল গ্রামের পটু মিয়ার ছেলে রেজওয়ান (২৭) এবং একই থানার কালিবালা গ্রামের কাকু মিয়ার ছেলে আরিফুল (৩৫)।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে দুটি ট্রাক আটক করা হয়। ট্রাকগুলো ভোলাগঞ্জ এলাকা থেকে সাদাপাথর বোঝাই করে নিয়ে যাচ্ছিল। তল্লাশির সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক দুটি জব্দ করে চালকদের আটক করা হয়।
পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই চালককে ৭৫ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, সোমবার রাতে পুলিশের চেকপোস্টে সাদাপাথরবাহী দুটি ট্রাক জব্দ করা হয়। পরে আজ সকালে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই চালককে ৭৫ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat