×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ২২৭ বার পঠিত

গোপাল দাস হৃদয়,সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাকের পার্টির জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ষোলআনী মাঠে ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে এবং উপজেলা জাকের পার্টির সার্বিক সহযোগিতায় এ জনসভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-১ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী সারোয়ার মোহাম্মদ সানি।

সভায় উপস্থিত ছিলেন জাকের পার্টির মুন্সীগঞ্জ জেলা যুব ফ্রন্টের সভাপতি তৈবুর রহমান রুহুল, জেলা সহ-সভাপতি এস. এম. মহিউদ্দিন, সিরাজদিখান উপজেলা সভাপতি কামাল শেখ, শ্রীনগর উপজেলা সাধারণ সম্পাদক মনির হোসেন মৃধা, সিরাজদীখান উপজেলা সাধারণ সম্পাদক চান মিয়া শেখ, জেলা পশ্চিম ছাত্র ফ্রন্টের সভাপতি তুষার আহমেদ কুতুব, উপজেলা যুবসেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আল আমিন ভূইয়া, জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা, জেলা যুব ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে শুদ্ধতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় জাকের পার্টির দর্শনই হতে পারে একটি ইতিবাচক বিকল্প দিকনির্দেশনা। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। জনসভা শেষে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতার আহ্বানে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat