×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ১৫৪ বার পঠিত
মোঃ রাফসান জানি,  ভোলা:

ভোলার নতুন বাজার পৌরসভার জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পৌরসভার তিনটি গাড়িতে (ময়লা ও মালামাল পরিবহনের ট্রাক) আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়িগুলোর বডি ও ইঞ্জিনসহ  পুড়ে যায়।

ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, ‘পৌরসভার জমিতে করা অবৈধ দোকান উচ্ছেদ করার সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ভিডিও ফুটেজ দেখে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে। অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার উচ্ছেদ   নতুন বাজার চত্বরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের পাশে কয়েকটি দোকান উচ্ছেদ করে তা পৌরসভার গাড়িতে তুলছিল। এ সময় গাড়ির ওপর রাখা দোকান ঘরগুলোতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। সংঘবদ্ধ চক্রটি আগুন দেওয়া গাড়ির কাছে কাউকে ভিড়তে দেয়নি। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তিনটি গাড়িই পুড়ে যায়।

ঘটনার পরপরই জেলা প্রশাসক মো. আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাছনাইন পারভেজ বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পৌরসভার অভিযানের বিষয়ে আগে থেকে পুলিশকে কিছু জানানো হয়নি, সহায়তাও চাওয়া হয়নি।’

স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয় ও থানার কাছাকাছি এলাকায় এমন ঘটনা দুঃখজনক। থানার কয়েক মিটার দূরে এ ঘটনা ঘটলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় এক ঘণ্টা পর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat