×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৬-০২-০৪
  • ১৪২ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ দুই জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার  (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা  ৭টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ভোলা সদর থানাধীন দক্ষিণ চরনোয়াবাদ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫৯ হাজার টাকা মূল্যের ৩০ পিস ইয়াবা, ১ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ৩ হাজার ৯৫০ টাকাসহ দুই জন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— কবির হোসেন (৫০), পিতা আনসার, গ্রাম চরশিবলি এবং মো. সোলাইমান (২৮), পিতা কাঞ্চন মিজি, গ্রাম চর সামাইয়া। তারা দুজনই ভোলা সদর থানার বাসিন্দা।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম জানান, জব্দকৃত আলামত ও আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat