×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৭
  • ১৫৬ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) নৌবাহিনীর ভোলা ক্যাম্প থেকে প্রেস রিলিজ জানানো হয় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডস্থ ইলিশা পাকার মাথা এলাকায়। 
বাংলাদেশ নৌ বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি যৌথ অভিযান পরিচালনা করে।

 উক্ত যৌথ অভিযান চলাকালীন চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মাহবুব আলম ওরফে মাফু এর  মাদক বিক্রির কাজে সহযোগীতাকারী মোঃ রায়হান ও মোঃ সাইফুল ইসলাম ওরফে সুজন কে মাদক সেবনের প্রস্তুতি ও মাদক সরবরাহকালে মোঃ মাহবুব ওরফে মাফু এর নিজ বাসা হতে ১১২ গ্রাম গাঁজা ও ৭৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মাদকসহ আসামিদেরকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। 

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat