×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১০-২৭
  • ২৬১ বার পঠিত
রিপোর্ট,রিয়ানা আমিন: দীর্ঘ ২২ ঘণ্টা ৩০ মিনিট পর রাজধানীর ফার্মগেট স্টেশন দিয়ে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১৬ মিনিটে উত্তরা ও মতিঝিল থেকে একই সময়ে দুটি ট্রেন ফার্মগেট স্টেশনে আসে।
এর আগে পৌঁনে ১১টায় টিএমটিসিএল তার ভেরিফাইড ফেসবুক পেজে জানায়, আজ (সোমবার) বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
সরেজমিন দেখা যায়, উত্তরার দিক থেকে আশা প্রথম ট্রেন সিটে তেমন কোনো যাত্রী নেই। তবে মতিঝিলের দিক থেকে আসার ট্রেনটিতে ভরপুর ছিল। নির্দিষ্ট সময়ে দুটি ট্রেনিং স্টেশন ছেড়ে গেছে। তবে ফার্মগেট স্টেশনে খুবই ধীর গতিতে ট্রেন দুটি ঢুকতে এবং বের হতে দেখা গেছে।এর আগে, ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত হওয়ার ঘটনায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়। নিহত ওই পথচারীর নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়ায়।রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন স্ট্রেশন চালু করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat