×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৭
  • ১৩৯ বার পঠিত
ছাগলনাইয়া প্রতিনিধিঃ ২৭ অক্টোবর, ২৫ ইং

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তিনজনকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন, পূর্ব মধুগ্রামের মাসুদ রানা, পশ্চিম ছাগলনাইয়া গ্রামের ঝন্টু, এবং পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইফুল ইসলাম মনি।

সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার জঙ্গলমিয়া রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় তাদের কাছ থেকে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এবং তাদেরকে আদালতে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat