×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ১১২ বার পঠিত

মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি:


নওগাঁর পোরশা উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হাবিবুর রহমান (১০) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের কপালির মোড় এলাকায়।

নিহত হাবিবুর রহমান নিতপুর দিয়াড়াপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে কপালির মোড়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হাবিবুরের মৃত্যু হয়।এ মর্মান্তিক ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রাক্টরটি পুড়ে নষ্ট হয়ে গেছে।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন,আমি বর্তমানে নওগাঁ জেলা শহরে অবস্থান করছি। ঘটনাটি ফোনে শুনেছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat