×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ২৫৩ বার পঠিত
রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের আজ সোমবার ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে সকাল হতে বৃষ্টির দাপট কিছুটা কমে যায়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত চলা বৃষ্টির প্রভাব পড়েছে নাগরিক জীবনে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।
 
এর আগে রবিবার সারাদিনই ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। বৃষ্টির পর আজও রাজাধানীর পুরো আকাশ কলো মেঘে ঢেকে আছে। যে কোনো সময় আবার শুরু হতে পারে তুমুল বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বেশির ভাগ এলাকায় আজ বৃষ্টি বাড়তে পারে।

বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে গতকালের মতোই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি বেড়ে যাওয়ায় আজ দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবাণীতে আবহাওয়া বিভাগ জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হতে পারে। অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবাণীতে জানানো হয়।

সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দমকা হাওয়া ও সাগর বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat