×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ১৭৬ বার পঠিত
সিদ্দিক আল মামুন : 

ফেনীর দাগনভূঞায় ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের দুই কর্মচারীর কাছ থেকে র‌্যাব পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
 
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঞা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ব্যাংক সূত্রে জানা যায়, বেকের বাজার এজেন্ট ব্যাংকিং সেবাকেন্দ্রের দুই কর্মী দাগনভূঞা শাখা থেকে ৮ লাখ টাকা উত্তোলন করে সিএনজি অটোরিকশাযোগে ফিরছিলেন। রাস্তার মাঝে মাতুভূঞা ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। পরে কর্মচারীদের মারধর করে একটি প্রাইভেটকারে তুলে চোখ বেঁধে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে তাদের নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সড়কের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat