×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-০৩
  • ৩৭০ বার পঠিত
মো: হযরত আলী (রানা), স্টাফ রিপোর্টার : 


গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তা ফ্লাইওভারের নির্মাণকাজ প্রায় শেষ হলেও মাত্র সাড়ে তিন ফুট অংশের কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক ডিসি এস এম আশরাফুল আলম কাছে জানতে চাইলে বলেন
যানজট কমানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে আসছি, দূর্ত ফ্লাইওভারের কাজ সম্পন্ন হলে আশা করি এ ভোগান্তি কমে আসবে।
 প্রতিদিন এই পথে চলাচলকারী লক্ষ লক্ষ যাত্রী ও শ্রমজীবী মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে।
অল্প কাজ বাকি, ভোগান্তি বেশি
নির্মাণ কাজের ৯৯ শতাংশ সম্পন্ন হলেও ফ্লাইওভারের এক প্রান্তের সংযোগ অংশে (প্রায় সাড়ে তিন ফুট) কংক্রিট ঢালাই ও রেলিং স্থাপন বাকি রয়েছে। ঠিক এই সামান্য অংশের কাজ শেষ না হওয়ায় পুরো ফ্লাইওভারটি চালু করা যাচ্ছে না। ফলে চান্দনা চৌরাস্তা, টঙ্গী,ময়মনসিংহ রোড জয়দেবপুর, আশেপাশের এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট।
প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা স্থবির সড়ক
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই এলাকায় যানজট এখন নিত্যদিনের চিত্র। অফিসগামী, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ — সবাইকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। বিশেষ করে সকাল ও বিকেল বেলায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নেয়।
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা
দীর্ঘমেয়াদি যানজটের কারণে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। ধুলাবালি ও ডাকনা বিহিন ড্রেন ময়লা আবর্জনার দূর গন্ধের কারণে চৌরাস্তার ম্যার্কেট গুলোতে ক্রেতাদের আগমন কমে গেছে। পরিবহন খাতেও দেখা দিয়েছে লোকসান।
নির্মাণ সংস্থার ব্যাখ্যা
নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু প্রযুক্তিগত জটিলতা ও কাঁচামালের ঘাটতির কারণে শেষ অংশের কাজ বিলম্বিত হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন, অতি শিগগিরই বাকি অংশের কাজ শেষ করে ফ্লাইওভারটি সম্পূর্ণভাবে চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
জনমনে ক্ষোভ ও হতাশা
স্থানীয় বাসিন্দা মো. হাফিজুর রহমান বলেন, “মাত্র কয়েক ফুট কাজের জন্য এত মানুষের ভোগান্তি — এটা অমানবিক।”
শিক্ষার্থী তাসনিমা আক্তার বলেন, “পরীক্ষার দিনে সময়মতো পৌঁছানো যায় না। রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়।”
প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি
নাগরিক সংগঠন ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, ফ্লাইওভারের বাকি কাজ দ্রুত শেষ করে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
মাত্র সাড়ে তিন ফুট নির্মাণকাজ অসম্পূর্ণ থাকায় গাজীপুর চান্দনা চৌরাস্তা ফ্লাইওভারের পুরো সুফল থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। দ্রুত সমাপ্তি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat