×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ১৪৩ বার পঠিত
আবুল হাশেম  রাজশাহী :

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মুশরইল জলিলের মোড় এলাকায় অভিযান চালিয়ে আড়াই হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস। 

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রাজশাহী জেলা অফিস সূত্রে জানা যায়, মুশরইল জলিলের মোড় গ্রামের বাসিন্দা মোসাঃ আলো (৪৪)-এর নিজ দখলীয় একতলা পাকা বাড়ির রান্নাঘর ও শয়নকক্ষে তল্লাশি চালায় ডিএনসি'র একটি অভিযানিক দল। এ সময় একটি স্বচ্ছ পলিথিন ব্যাগে রাখা ১০টি নীল রঙের জিপার প্যাকেটে মোট ২,০০০ পিস ইয়াবা, আরেকটি সাদা কাপড়ের ব্যাগে রাখা ৩টি জিপার প্যাকেটে আরও ৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২,৫৪৬ পিস ইয়াবার ওজন ২৫৪ দশমিক ৬ গ্রাম।

অভিযানকালে একই শপিং ব্যাগ থেকে মাদক বিক্রির নগদ ৮৬ হাজার ৮০০ টাকাও জব্দ করা হয়। 

জব্দ টাকার মধ্যে ছিল— ১,০০০ টাকার ২৩টি, ৫০০ টাকার ৬৬টি, ২০০ টাকার ৪০টি, ১০০ টাকার ২০০টি, ৫০ টাকার ২০টি, ২০ টাকার ৮৪টি ও ১০ টাকার ১২টি নোট।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের রাজশাহীর পরিদর্শক রায়হান আহমেদ খান জানায় অভিযানের সময় আসামি মোসাঃ আলো পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(খ) ও ২৬(১) ধারায় চন্দ্রীমা থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরিদর্শক আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। মাদকচক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat