×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ২৩৯ বার পঠিত
মিজানুর রহমান মিজান, স্টাফ রির্পোটার :

নির্বাচন কমিশনের ঘোষিত গাজীপুর-৬ সংসদীয় আসন ফিরে পাওয়ার
দাবিতে টঙ্গীর সর্ব সাধারণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও সড়ক
অবরোধ করেছেন। এতে মহাসড়কে চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় তীব্র
যানজটের।
বুধবার সকল ৯টা থেকে সাড়ে দশটা পর্যন্ত টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা
ময়মনসিংহ মহাসড়ক টায়ারের আগুন জ্বালিয়ে অবরোধ করেন গাজীপুর-৬
আসেনর জনগণ।
বিক্ষোভকারীরা জানান, সাম্প্রতিক নির্বাচন কমিশনের আসন
পুনর্বিন্যাস প্রস্তাবে গাজীপুর-৬ আসন বিলুপ্তির উদ্যোগে তাঁরা
উদ্বিগ্ন। এতে তাদের এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিত্ব
ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন তারা।
বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে “গাজীপুর-৬
আসন চাই, এলাকার মর্যাদা রক্ষা চাই” শ্লোগান দিতে থাকেন। অবরোধের
কারণে ঢাকা ও ময়মনসিংহমুখী হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন। স্থানীয়
রাজনৈতিক নেতারা জানান, আসনটি রক্ষায় প্রয়োজনীয় আইনি ও
প্রশাসনিক পদক্ষেপ নিতে তাঁরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ
করবেন।
বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপ্#ি৩৯;র নির্বাহী কমিটির
সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের
কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার,গাজীপুর মহানগর বিএনপির
সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা
বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ-
সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক
সভাপতি সরাফত হোসেন, সাবেক সাধারণ রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর

সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শেখ মো: আলেক, বিএনপি নেতা
জসিম উদ্দিন ভাট, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ
আলী, শেখ মো: সুমনসহ এলাকার সাধারণ জনগণ।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের সড়ক থেকে সরে
যেতে অনুরোধ জানাচ্ছে। স্থানীয় সচেতন মহল বলছেন, “এটি কোনো
রাজনৈতিক বিষয় নয়, এটি জনগণের ন্যায্য অধিকার ও প্রশাসনিক
ন্যায়বিচারের দাবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat