×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ১৯৭ বার পঠিত


স্টাফ রিপোর্টারঃ


জনি হোসেন, (নীলফামারী) বিলম্বে বিদ্যালয়ে উপস্থিত থাকার দায়ে নীলফামারীর ১২৪ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। গত এক সপ্তাহের অভিযানে সদর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা নিয়মিত সময়মতো বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় প্রশাসন কঠোর অবস্থান নিয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।

জানা গেছেপ্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল শীঘ্রই রংপুর বিভাগের সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শনে আসবেন। এ পরিদর্শনের প্রেক্ষিতে শিক্ষক উপস্থিতি নিশ্চিত করতে সক্রিয় হয়েছে সদর উপজেলা শিক্ষা অফিস। নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষক উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে উপজেলা শিক্ষা অফিসার মোঃ জহিজুল আলম মন্ডল এবং ৭ জন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রুটিন অনুযায়ী বিদ্যালয় পরিদর্শন করছেন। পরিদর্শনের সময় দেখা গেছেঅনেক শিক্ষক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের পরে উপস্থিত হচ্ছেন। এ কারণে গত এক সপ্তাহে ১২৪ জন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার রায় বলেনশিক্ষকরা জাতির মেরুদন্ড। শিক্ষকরা যদি দেরিতে বিদ্যালয়ে আসেনতাহলে শিক্ষার্থীরাও বিদ্যালয়ে দেরিতে আসবে। তাই সহকর্মীদের প্রতি আহ্বান সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করুন।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ জহিজুল আলম মন্ডল জানানগ্রামের শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ৯টার মধ্যে বিদ্যালয় আসে। শিক্ষকরা যদি এর পরে বিদ্যালয়ে উপস্থিত হনতাহলে পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হয়। এজন্য সকাল ৯টায় বিদ্যালয় সমুহ পরিদর্শন শুরু করা হয়েছেযাতে শিক্ষকেরা সময়মতো উপস্থিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat