×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ১১৯ বার পঠিত
সুজন রায়, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধুমাত্র সীমান্ত রক্ষায় নয়, বরং সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ১২ নভেম্বর মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। তিনি বলেন, “বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সবসময় পাশে রয়েছে।”

বিজিবির মেডিকেল অফিসার ডা. অরন্ধতী মোদকের নেতৃত্বে গঠিত টিম প্রায় ২০০ জন অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। পাশাপাশি তেলিয়াপাড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিজিবির এ মানবিক উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat