×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৭
  • ১৫৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার(হাবিবুল্লাহ মীর)

ককটেল বিস্ফোরণের ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর এলাকা থেকে তারেক মিয়া(২৬) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৬নভেম্বর রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তারেক মিয়া রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে। 
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আওয়ামীলীগের টানা দুই দিনের লকডাউন সফল করতে গত রবিবার গভীর রাতে পূর্বাচল উপশহরের ৩০০ফুট সড়কের সুলপিনা এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারেক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat