×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ১৫৮ বার পঠিত
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

টঙ্গীর একই গার্মেন্টসে আবারও একে একে অর্ধশতাধিক নারী শ্রমিক কারখানার ফ্লোরে লুটিয়ে পড়ে জ্ঞান হারানোর ঘটনা ঘটে। আহতদের টঙ্গী সাতাইশের গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ নানা হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বারবার এমন ঘটনা ঘটায় বালামুসিবত দূরিকরণে কারখানায় কর্তৃপক্ষ কারখানায় মিলাদ ও দোয়া মাহফিল চলাকালে গার্মেন্টসের নারী শ্রমিকরা একসাথে জ্ঞান হারান। ঘটনাটি ঘটেছে  টঙ্গী সাতাইশ তিলারগাতি এলাকার মাসকো গ্রুপের কনসেপ্ট গার্মেন্টসে। কারখানার সূত্রে জানা যায়,  দুপুরে কারখানাটিতে কর্মরত ৬৮ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকদের চিকিৎসা ও অন্যান্য শ্রমিকদের শারীরিক অবস্থার কথা চিন্তা করে দুইদিন কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শুক্রবার কারখানাটির শ্রমিকরা কাজে যোগ দেন। দুপুরের পর কর্তৃপক্ষ বালামুসিবত দূরিকরণে কারখানার ভেতরে একটি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে অংশ নেন সকল কর্মকর্তা ও কর্মচারীরা। মিলাদ চলাকালীন হঠাৎ কারখানার কয়েকটি বিভাগের শ্রমিকরা ফের অসুস্থ হয়ে জ্ঞান হারান। কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। কারখানাটির সুইং সেকশনের অপারেটর মিলি আক্তার বলেন, দুই দিন বন্ধ থাকার পর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আমরা কারখানায় যোগ দেই। দুপুরের দিকে কারখানা কর্তৃপক্ষ গত মঙ্গলবার কারখানার ভেতর অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের সুস্থতার জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করেন। মিলাদ দোয়া চলাকালে কারখানার বিভিন্ন বিভাগে শ্রমিকরা ফের অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ‎ কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা সাজিদ হোসেন বলেন,  অসুস্থ শ্রমিকদের সুস্থতা লাভের জন্য কারখানার ভেতর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ শেষ হতেই শ্রমিকরা ফের অসুস্থ হয়ে পড়তে থাকেন। গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান সোনালী কন্ঠকে বলেন, খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat