×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-২২
  • ১৩৪ বার পঠিত
মনির হোসেন 
‎স্টাফ রিপোর্টার 
‎
‎সামনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সকল দপ্তরের সহযোগিতা প্রয়োজন। আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা যেন তা সঠিকভাবে পালন করতে পারি। আমাদেরকে সবদিকে ফোকাস করে চলতে হবে। বিভাগের সকল দপ্তর মিলে আমরা একটা টিম হিসেবে কাজ করতে চাই। 
‎
‎গতকাল বুধবার (১৯ নভেম্বর) বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ময়মনসিংহের সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। দুপুর ১২:০০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বিভাগীয় পর্যায়ের সকল দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন।
‎
‎সভায় সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনারকে বিভাগের বিভিন্ন দপ্তরের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ময়মনসিংহে নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে সংক্ষেপে তুলে ধরেন। স্বাস্থ্য বিভাগের পরিচালক টাইফয়েড টিকাদান সম্পর্কে বলেন, টাইফয়েড টিকাদানে সারাদেশে প্রথম স্থান এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ টিকা সরবরাহ করা হয়েছে। অন্যান্য দপ্তর তার নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন।
‎
‎সভাপতি বলেন, জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াটাই দেশপ্রেম, দেশের কল্যাণে কাজ করা। আপনারা আপনাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করুন। এই বিভাগের জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আমার সবার। সবসময়ই আমি আপনাদের পাশে আছি। জনকল্যাণমুখী কাজের মাধ্যমে সারাদেশের বিভাগগুলোর মধ্যে প্রথম হতে চাই। এজন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat