×
সদ্য প্রাপ্ত:
হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ১০৩ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল 
স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মান্দা উপজেলায় তিনটি ভটভটি থেকে ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে সেনাবাহিনী ও  উপজেলা প্রশাসন । আজ  সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভারশোঁ বাজারের পাশ থেকে স্থানীয়দের সহায়তায় এসব সার জব্দ করা হয়। কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দার দেলুয়াবাড়ি বাজারের ডিলারের কাছ থেকে ২০ বস্তা টিএসপি ও ৪০ বস্তা এমওপি সার কেনা হয়। পরে পলিথিন দিয়ে ঢেকে তিনটি ভটভটিতে করে সেগুলো রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল । পথে দেলুয়াবাড়ি–চৌবাড়িয়া সড়কের মাঝামাঝি ভারশোঁ বাজারের পাশে স্থানীয়দের সন্দেহ হলে তারা ভটভটিগুলো আটকে চালকদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সারগুলো বাইরের উপজেলার কৃষকদের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়। ঘটনা জানাজানি হলে স্থানীয়দের ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় টহলরত সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ ও উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সারগুলো জব্দ করেন। তবে সারের মালিকদের কাউকে পাওয়া যায়নি।
কৃষকদের অভিযোগ, স্থানীয় ডিলাররা প্রকৃত কৃষকদের চাহিদা অনুযায়ী সার দেন না। বরং অতিরিক্ত দামে কালোবাজারে বাইরের এলাকার কৃষকদের কাছে বিক্রি করছেন। কৃষি অফিসের যথাযথ নজরদারি না থাকায় এ ধরনের অনিয়ম বাড়ছে বলেও অভিযোগ করেন তারা।
মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, “সারগুলো দেলুয়াবাড়ি বাজারের তিন ডিলারের কাছ থেকে বাইরের উপজেলার কৃষকরা কিনেছিলেন বলে জানতে পেরেছি। তবে ঘটনাস্থলে কোনো ক্রেতা উপস্থিত ছিলেন না।”
জব্দ করা সার কুসুম্বা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। সেগুলো ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat