×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ১৪৩ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল 
স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে বিষক্রিয়ার শিকার হয়ে মোজাফফর হোসেন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২০ জন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রবিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন বাজার এলাকার আমিরুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ের ভোজের অংশ হিসেবে অতিথিদের জন্য প্রস্তুত করা খাবার খাওয়ার পর বরপক্ষ ও কনেপক্ষের বেশ কয়েকজন অতিথির পেটে তীব্র যন্ত্রণা, বমি ও ডায়রিয়া শুরু হয়। ধারণা করা হচ্ছে, খাবারে ত্রুটি বা বিষক্রিয়া থেকেই এই বিপত্তি।

নিহত মোজাফফর হোসেন একই এলাকার দলিল উদ্দিনের ছেলে। তিনি অসুস্থ হওয়ার পর প্রথমে তাঁকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অবস্থা দ্রুত অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। তবে রাজশাহীতে নেওয়ার পথে তিনি মারা যান।
এই ঘটনায় অসুস্থ হওয়া প্রায় ১৭ থেকে ২০ জন রোগীকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজন নারী ও শিশুও রয়েছে।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ প্রথম আলোকে জানান, “খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ নিয়ে রবিবার রাত থেকেই রোগীরা হাসপাতালে আসতে শুরু করেন। মোট ১৮ জন রোগী ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে মোজাফফর হোসেন নামের একজন গুরুতর অসুস্থ ছিলেন, তাঁকে রাজশাহীতে পাঠানোর পর তাঁর মৃত্যুর খবর আমরা জেনেছি। বাকিরা এখন চিকিৎসাধীন আছেন। আমাদের মেডিকেল টিম তাদের সর্বোচ্চ সেবা দিচ্ছে। আমরা ধারণা করছি, এটি ফুড পয়জনিং।”
এ বিষয়ে জানতে চাইলে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃবাহাউদ্দিন ফারুকী,বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে খাবারের কারণে এই ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat