×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ১৬০ বার পঠিত
রহমত আল আকাশ ,দিনাজপুর:
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ ১২৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।


দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম- এর আদালতে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন জেলা সদর উপজেলার দাড়াইল গ্রামের মমতাজুর রহমানের স্ত্রী ও ভিকটিম মোবাশ্বের রহমানের মাতা মাহবুবা আক্তার।


মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং লাঠিসোটা নিয়ে মারপিট করে। ওই হামলায় বাদীর পুত্র ভিকটিম মোবাশ্বের রহমান-সহ আন্দোলনে অংশগ্রহনকারি কিছুসংখ্যক ছাত্র-জনতা গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন। বাদীর পুত্রকে ওইদিন আসামীরা সদর হাসপাতালে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করতে বাধা দেয়। ফলে বাদীর পুত্র ভিকটিম মোবাশ্বের বাড়িতে থেকে ব্যক্তিগতভাবে চিকিৎসা নেন। এরপর গত ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ভিকটিম মোবাশ্বের সদর হাসপাতালের বহিঃর্বিভাগে চিকিৎসা নেন। ওই ঘটনার পর তার পুত্র মোবাশ্বের অসুস্থ থাকায় বাদী মাহবুবা আক্তার কোন মামলা দায়ের করতে পারেননি। দীর্ঘসময় চিকিৎসার পর ভিকটিম মোবাশ্বের বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন।

ওই ঘটনায় ভিকটিম মোবাশ্বের-এর মাতা মাহবুবা আক্তার বাদী হয়ে  দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- এর আদালতে ১২৬ জন স্বামীর নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat