×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ৮১ বার পঠিত
মোঃ রিপন মিয়া , রূপগঞ্জ :  

দিনে দুপুরে শিক্ষার্থীকে জিম্মি করে ঘরে প্রবেশ করে ১০ ভড়ি স্বর্ণ ও ১০ লাখ নগদ টাকা লুটে নিয়েছে অজ্ঞাত ডাকাত দল। ২৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভায় এমন ঘটনা ঘটে।  

কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তমো জানান, তার পিতা আব্দুর রশিদ ভোলাবো ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ওমেদার। তার নানা বাড়ির ওয়ারিশসূত্রে ১০ লাখ টাকা ও তার মায়ের ব্যবহৃত ১০ ভড়ি স্বর্ণ বাসায় ছিলো। গতকাল ২৪ নভেম্বর সোমবার তার মা ও বোন হাসপাতালে থাকাকালীন বাড়িতে তমো একা থাকায় অজ্ঞাত ডাকাত দল পরিকল্পিতভাবে ৩ তলায় প্রবেশ করে। সেখানে কৌশলে তালা ভেঙ্গে  ঘরে প্রবেশ করে মুখোশ পড়া ৫ ডাকাত। তারা তমোকে একা পেয়ে হাত পা মুখ বেঁধে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে চলে যায়। এ সময় ভুলে বাসার মোবাইল না নেয়ায় তার মাকে জানালে তমোর চাচা এসে উদ্ধার করে। পরে পুলিশকে ঘটনা জানানো হয়। আজ ২৫ নভেম্বর মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে।  

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা পুলিশের ভোলাব তদন্ত কেন্দ্রের দায়িত্বরত এসআই ফরহাদ হোসেন মুঠোফোনে বলেন, গতকাল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। অভিযোগ না পেয়ে কিছু করা যায়নি। আজ অভিযোগ পেয়েছি।  তদন্ত চলমান রয়েছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat