×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২৯
  • ১৫০ বার পঠিত
ফেনী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ফেনীতে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।

আজ সোমবার দুপুরে জেলার তিনটি সংসদীয় আসনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সকাল থেকেই ফেনী জেলা প্রশাসক কার্যালয় এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ফেনী-১ সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন মুন্সি রফিকুল আলম মজনু। ফেনী-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেন অধ্যাপক জয়নাল আবেদীন, যিনি ভিপি জয়নাল নামে পরিচিত। আর ফেনী-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টু নিজ হাতে মনোনয়নপত্র জমা দেন।

এদিন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাসদ ও সিপিবির প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।

 জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দিনভর জেলা প্রশাসক কার্যালয় এলাকায় রাজনৈতিক কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

 ফেনী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৩০ হাজার ৯২১ জন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময় অনুযায়ী চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat