×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১১-২৯
  • ১৪২ বার পঠিত
মো:নিশাদুল ইসলাম নিশাদ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ছাত্রদলের সাবেক নেতা সাদ্দাম হোসেনকে (৩২) গু"লি করে ও গ"লা"কে"টে খু"নের ঘটনায় একটি হ"ত্যা মামলা হয়েছে৷

নিহতের বাবা মস্তু মিয়া বাদী হয়ে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হ"ত্যা মামলা দায়ের করা হয়েছে।

হ"ত্যা মামলায় দেলোয়ার হোসেন দিলীপ ছাড়াও আসামি করা হয়েছে বাবুল মিয়া, সাদিল মিয়া, পলাশ মিয়া, টিটন মিয়া, বাপ্পা মিয়া ও কাজল মিয়াকে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সোয়া ৮ টার দিকে আমরা এজহার পেয়েছি। মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলা নং-৭৫। রাতে নি"হ"তের পিতা মস্তু মিয়া বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে এজহার দায়ের করেন।

এছাড়া আরো ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজহারনামীয় আসামিদের গ্রেফতারে পুলিশসহ বিভিন্ন বাহিনী কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat