×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১১-২৯
  • ১২৯ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা

ভোলায় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের চলমান কার্যক্রম পর্যালোচনা ও সমাপ্তি–কৌশল নির্ধারণ নিয়ে সেমিনার হয়েছে। গত শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান।

সেমিনারে পিইডিপি–৪ এবং চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় ভবন, সীমানা প্রাচীর, ওয়াশব্লক, টিউবওয়েল স্থাপন ও আসবাবপত্র সরবরাহ–সংক্রান্ত অগ্রগতি তুলে ধরা হয়।

অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি–৪) মোহাম্মদ আতিকুর রহমান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি প্রকল্পের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন। সময়মতো কাজ শেষ করা, মান নিশ্চিত করা এবং মাঠপর্যায়ের তদারকি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা সভায় উঠে আসে।


শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময়

সেমিনারের পর সকাল ১১টায় জেলা পরিষদ হলরুমে শিক্ষক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা

অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি–৪) মোহাম্মদ আতিকুর রহমান

পরিচালক মোঃ মিরাজুল ইসলাম উকিল

বরিশাল বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন

উপপরিচালক মোঃ জয়নুল আবেদীন


জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা শ্রেণিকক্ষ পরিচালনা, অবকাঠামোগত ঘাটতি, শিক্ষাসামগ্রী ও জনবল সংকটসহ নানা বিষয় তুলে ধরেন। উপদেষ্টা এসব সমস্যা পর্যালোচনার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন,
“শিক্ষকেরা কোনো সমস্যা নিয়ে আসলে সমাধানের চেষ্টা করব। আমার দরজা খোলা।”

সভায় জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তারা এবং স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat