×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১১৫ বার পঠিত
হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

৮ দফা দাবিতে লালমোহন হাসপাতালে কর্মরত নার্সরা দুই ঘণ্টার প্রতীকী শাটডাউন পালন করেছেন। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

নার্সরা জানান, ৪৮ বছরের ঐতিহ্যবাহী নার্সিং প্রশাসনকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার চেষ্টার প্রতিবাদ এবং দীর্ঘ ১৪ মাস ধরে আশ্বাসের পরও দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাদের উদ্যোগে এ শাটডাউন অনুষ্ঠিত হয়।

আয়োজনস্থলে উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার দিবালী রানী দে, তাসলিমা বেগম, সিনিয়র স্টাফ নার্স মো. জাকির হোসেন, সাথী রানী মজুমদারসহ অনেকে।

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধাপে ধাপে কর্মসূচি চলবে। এরই মধ্যে ২৫ নভেম্বর কালো ব্যাজ ধারণ, ২৬ নভেম্বর অবস্থান ধর্মঘট এবং ২৭ নভেম্বর বিক্ষোভ মিছিল হয়েছে। ৩০ নভেম্বর ছিল প্রতীকী শাটডাউন।

তাদের দাবির মধ্যে রয়েছে প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম ও ক্যারিয়ার পাথ অনুমোদন, উচ্চতর পদে ভূতাপেক্ষভাবে পদোন্নতি, নার্সিং সুপারভাইজার ও ইনস্ট্রাক্টর পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদ স্নাতক সমমান করা এবং গ্রাজুয়েট নার্সদের জন্য প্রফেশনাল বিসিএস চালু।

এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা, ভুয়া নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে ব্যবস্থা, ঝুঁকিভাতা প্রদান, ইউনিফরম পরিবর্তন এবং শয্যা-রোগী অনুপাতে নার্স নিয়োগের দাবিও তুলে ধরেন তারা।
প্রদান, ইউনিফরম পরিবর্তন এবং শয্যা-রোগী অনুপাতে নার্স নিয়োগের দাবিও তুলে ধরেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat