×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২০-০৯-০১
  • ২৯৮ বার পঠিত

স্বাধীনবাংলা, নিউজ ডেস্কঃ

বর্ধিত ৬০ শতাংশ ভাড়া বাতিল করে আজ থেকে পুরনো অবস্থায় ফিরেছে গণপরিবহনের চলাচল। তবে এর জন্য পূর্বশর্ত হচ্ছে, যত আসন তত যাত্রী, ট্রিপের আগে পরে যানবাহন জীবাণুমুক্ত করা, মাস্ক স্যানিটাইজার ব্যবহারসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নেই যাত্রীদের। তবে স্বাস্থ্যবিধি মানার শর্ত মানছেন না অনেকেই। এতে করোনা ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন যাত্রীরা।

যাত্রীদের অনেকে বলছেন, ভাড়া কমানোটা স্বস্তির হলেও পাশাপাশি বসে যাতায়াত করাটা আত্মঘাতি সিদ্ধান্ত। সবাই উঠছে, নামছে। অনেকে দাঁড়িয়েও যাচ্ছে।  একে অপরের সাথে গায়ে লাগছে। এতে করে করোনা ঝুঁকি অনেক বেড়ে যাবে।

তবে পরিবহন শ্রমিকদের সংগঠনগুলো বলছে, স্বাস্থ্যবিধি না মানলে গণপরিবহনকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রত্যেকে গাড়িতে উঠার সময় হ্যান্ড স্যানিটাইজার মাস্ক পরে কিনা, এগুলো আমরা তদারকি করছি। যদি কোনো গাড়িতে দাঁড়ানো অবস্থায় প্যাসেঞ্জার নেওয়া হয় ওই গাড়ি আমরা আটক করে রাখবো।

এদিকে বাসের ভাড়া আগের নিয়মে নেয়া হচ্ছে কি না, তা তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। করোনাভাইরাসের পরিস্থিতিতে গত জুন মাস থেকে যাত্রী পরিবহনে বাসে ৬০ শতাংশ বৃদ্ধির অনুমোদন দেয় সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat