×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-১২-০৮
  • ১৮৪ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল 
স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর পত্নীতলা উপজেলার চণ্ডিপুরের সন্তান ডা. ওবায়দুল হক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। তার এ পদোন্নতির অগ্রগতি স্থানীয়ভাবে গর্ব ও আনন্দের সঞ্চার করেছে।

ডা.ওবায়দুল  হক ঘোষনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল করিমের ছেলে। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সাথে যুক্ত আছেন। গগনপুর মোল্লা আতা ইয়াতিমখানা এবং নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশু সদনের বিভিন্ন উন্নয়নমূলক  কার্যক্রমে তার নিয়মিত সম্পৃক্ততা রয়েছে।

চিকিৎসা জীবনের শুরু থেকেই সাধারণ মানুষের সামর্থ্য বিবেচনায় স্বল্প মূল্যে সেবা দিয়ে আসছেন তিনি। ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত মাত্র ১০ টাকায় রোগী দেখতেন। বর্তমানে প্রতি শুক্রবার তিনি নজিপুর মডার্ন ক্লিনিক ও নওগাঁ ইসলামী ব্যাংক হাসপাতালে মাত্র ৫০০ টাকা ভিজিটে চিকিৎসা প্রদান করেন এবং দুস্থ–অসহায় মানুষকে বিনামূল্যে সেবা দিয়ে থাকেন। তার সেবায় উপকৃত হয়ে সুস্থ জীবন যাপন করছেন বহু পরিবার।

তার MBBS BCS ( স্বাস্থ্য) পদোন্নতিতে এলাকাবাসী, রোগী ও স্থানীয় প্রতিষ্ঠানগুলো শুভেচ্ছা জানিয়েছে। স্থানীয়দের ভাষায়—ডাঃ ওবায়দুল হক একজন  চিকিৎসক নন, তিনি একজন মানবিকতার প্রতিচ্ছবি ও বটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat