×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ১৫৬ বার পঠিত

ফেনী প্রতিনিধিঃ



ফেনী শহরের রাজাঝির দিঘি থেকে শুকুর আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স ৪৫ বছর।
গত মঙ্গলবার রাতে ফেনী মডেল থানা সংলগ্ন দিঘির পশ্চিম পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, শুকুর আলী গাজীপুর জেলার বাসিন্দা। তার বাবার নাম হারুন আলী। তিনি গাড়িতে হেলপার হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেন।
আবু কাউছার নিপু নামে দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন বলেন, আমি দিঘি দেখাশোনার কাজ করি। প্রতিদিনের মতো রাতে দিঘির পশ্চিম পাশে হাঁটার সময় লাইটের আলোতে পানিতে মানুষের মাথার মতো কিছু দেখতে পাই। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, মরদেহটি দিঘিতে ডুবন্ত অবস্থায় ছিল। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার পরনে শার্ট, লুঙ্গি ও মাফলার ছিল। আরও কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। মরদেহটি এখানে কিভাবে এসেছে ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat