×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ১৬৯ বার পঠিত
ফিরোজ আলম পরশ  
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি


লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি তানিয়া রব বলেছেন, আমাদের জনসভায় বার বার বাঁধা দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট তাড়িয়েছি আমরা। কেন বাঁধা দেওয়া হয়েছে?। আমাদের অফিস ভেঙে দেওয়া হয়েছে। আমাদের মা-বোনদের গায়ে হাত দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের গায়ে হাত দিতে আপনাদের হাত একবারও কাঁপেনি?। আজকে খালেদা জিয়ার জন্য সারাদেশের মানুষ কান্না ও দোয়া করছে। জালেমকে তাড়িয়েছি আমরা, কিন্তু জুলুম তো এখনো বন্ধ হয়নি। সন্ত্রাসী,চাঁদাবাজী ও দুর্বৃত্তায়নের রাজনীতির দিন শেষ হয়ে গেছে। নতুন বাংলাদেশে এখন আর এসব চলবেনা।



তিনি বলেন, আমাদের অপরাধটা কি? আমরাতো সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছি। আ স ম আব্দুর রব এই মাটির সন্তান। স্বাধীনতার বীর সিপাহসালার। তার জন্মস্থানে তার দলের নেতাকর্মীদের মারধর করা হচ্ছে। আমরা সহনশীলতা চাই। কিন্তু রামগতিতে হচ্ছেটা কি? প্রশাসন সর্বাত্মক সহায়তা করেছে। বার বার আক্রমণ করা হয়েছে। গত তিনমাস ধরে আমি গণসংযোগ করে যাচ্ছি। আপনারাও সভা করেন,আমরাও করি। প্রতিযোগিতা থাকবে। কিন্তু প্রতিহিংসা কেন?।


সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে  লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি তানিয়া রবের সমর্থনে আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগতি উপজেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.গিয়াস উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা দিবা, রামগতি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবি আব্দুল্লাহ, সহসভাপতি আবুল হাসনাত চৌধুরী মেহদী, মীর গোলাম আজম ফারুক, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পৌর জেএসডির সভাপতি জহিরুল ইসলাম নৌশাদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুব পরিষদ নেতা হান্নান হাওলাদার,জামাল উদ্দিন মেম্বার,স্বেচ্ছাসেবক পরিষদের নেতা আবদুল্লাহ আল নোমান সহ বিভিন্ন স্তরের নেতারা।  রামগতি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবি আব্দুল্লাহ, সহসভাপতি আবুল হাসনাত চৌধুরী মেহদী, মীর গোলাম আজম ফারুক, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পৌর জেএসডির সভাপতি জহিরুল ইসলাম নৌশাদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুব পরিষদ নেতা হান্নান হাওলাদার,জামাল উদ্দিন মেম্বার,স্বেচ্ছাসেবক পরিষদের নেতা আবদুল্লাহ আল নোমান সহ বিভিন্ন স্তরের নেতারা। 


এর আগে আজ সোমবার জনসভা শুরুর আগে উপজেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভার স্থলে আসার পথে কয়েকদফা সংঘর্ষ, হামলা ও বাঁধার সম্মুখীন হন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নেতাকর্মীরা। এসময় মঞ্চ থেকে তাদের ১০ টি বাস ভাংচুর ও ১৩ জন নেতাকর্মী আহত হওয়ার কথা জানানো হয়। এবং পথে পথে জনসভাগামী লোকজনকে বাঁধা দেওয়ার কথা বলা হয়। হামলায় আব্দুল মান্নান, নোমান হোসেন, মোরশেদ, আরাফাত, আপেল,সম্রাট,আবুল কালাম,আলমগীর কসাই, ফয়সাল, ইবনে হাসান,  রিদন,তারেক সহ প্রায় ১৩ জন আহত হন বলে জানানো হয়। এবং মান্নান নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 


তামিয়া রব আরও বলেন,এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, এখন যদি এ অবস্থা হয়-তাহলে তফসিলের পরে কি হবে। আজকে খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায়,তাহলে দেশের অবস্থা কি হবে? সেই চিন্তাটুকু আমাদের মধ্যে নেই। আজকে আমাদের জনসভায় আসার পথে ১৩ জনকে আহত করা হয়েছে। ১০ টি বাস ভাংচুর করা হয়েছে। একজন গুলিবিদ্ধ হয়েছে। পথে পথে বাঁধা দেওয়া হয়েছে। এগুলো কেন করছেন?। জবাব চাই। আজকে আমি আমার মানুষগুলোর নিরাপত্তা চাই, প্রশাসনের কাছে জানতে চাই-আপনারা কি নিরাপত্তা দিতে পারবেন?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat