×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০১-২৬
  • ১৯৬ বার পঠিত
মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ ও কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি ওয়াহেদ মোর্শেদ। অভিযান চলাকালে মোগরাপাড়া চৌরাস্তার দু’পাশের একটি ফলের দোকানসহ মোট ৫টি অবৈধ দোকানদারকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুরুল আলম, ইউপি সদস্য আবুল হোসেন, আবু জাহের, মোঃ শিপন ও গ্রাম পুলিশের সদস্যরা।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে মহাসড়কের জায়গা দখল করে স্থায়ী ও অস্থায়ী পাঁচ শতাধিক স্থাপনা নির্মাণ করে প্রভাবশালী মহল। ওইসব স্থাপনায় দোকান প্রতি ১০-৫০ হাজার টাকা জামানত নিয়ে মাসিক ৩-১৫ হাজার টাকা ভাড়া আদায় করে আসছে যুগের পর যুগ। এছাড়া প্রতিবার দখল উচ্ছেদের ২৪ ঘণ্টার মধ্যেই ঐ চক্রটি আবারও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে মহাসড়কে যান চলাচলে বাধার সৃষ্টি করে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি ওয়াহেদ মোর্শেদ বলেন, বর্তমানে সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের দু’পাশের দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। পরবর্তীতে জেল জরিমানার পরিমাণ বৃদ্ধিসহ আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এই জায়গাগুলোতে কোনোভাবেই আর অবৈধ দোকানপাট বসতে দেয়া হবেনা।

সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ বলেন, সরকারি জমিতে স্থাপনকৃত অবৈধ ৫টি দোকানকে চার হাজার টাকা জরিমানাসহ প্রায় তিন শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat