মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর–সাটুরিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ বিএনপি মনোনীত প্রার্থী জনাব আফরোজা খান রিতার পক্ষে দিঘলিয়া ইউনিয়নের বেংরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র (৭ ও ৮ নং ওয়ার্ড) প্রাঙ্গণে একটি নির্বাচনী প্রচারণা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুনাজাত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব অধ্যক্ষ মশিউর রহমান হেলালী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেংরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম আব্দুল জলিল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুল হোসেন।
সভায় বক্তব্য রাখেন সাটুরিয়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা আব্দুল করিম, সাটুরিয়া থানা বিএনপির কোষাধ্যক্ষ ও দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সানুয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নেসার আহমেদ সেন্টু, সাটুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক আমির হামজা, মানিকগঞ্জ জেলা যুবদল নেতা মোঃ ফজলুল করিম শামীম, সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অমিত হাসান, দিঘুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আমজাদ হোসেন, সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব উজ্জল হোসেন, সাবেক সদস্য সাকিবুল ইসলাম, ভিকু মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক সোহান তালুকদার এবং দিঘুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্নাফ আহমেদ এবাদত।
বক্তারা আফরোজা খান রিতার পক্ষে প্রচারণা জোরদার করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানস্থলে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।





