×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২১
  • ১০১ বার পঠিত
ফুলগাজী প্রতিনিধিঃ

ফেনীর  ফুলগাজীর আমজাদহাটের 'আমজাদহাট দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায়তালা দেওয়া অভিযোগ উঠেছে আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন টিপু ও তার অনুসারীদের বিরুদ্ধে। এসময় হামলাকারীদের মারধরের শিকার হয় মাদ্রাসার হাফেজ আহমদ হোসাইন। 

জানাযায়, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আবদুল আউয়াল হুজুর অসুস্থ হওয়ার পর মাদ্রাসাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ফেনী রশিদিয়া মাদ্রাসা কতৃপক্ষকে।রশিদিয়া মুহতামিমের দায়িত্ব দেন আউয়াল হুজুরের সন্তান হাফেজ আবদুল্লাহ নিকট। পরবর্তীতে হাফেজ আবদুল্লাহর বিরুদ্ধে নানানরকম অনিয়মের অভিযোগ উঠলে তাকে বহিষ্কার করে রশিদিয়া মাদ্রাসা কতৃপক্ষ। বৈঠকের মাধ্যমে নতুন মুহতামিমকে দায়িত্ব হস্তান্তর করা হয়। 

সবশেষ গতকাল সোমবার রাতে ৫০-৬০ জনের একদল যুবক মাদ্রাসায় এসে এতিমখানার ছাত্রদের বের করে দিয়ে সেখানে তালা মেরে দেয় ,পরবর্তীতে মাদ্রাসার শিক্ষক হাফেজ আহমদ হোসাইন বাধা দিতে গেলে তাকে মারধর করে ,অফিসকক্ষে তালা দেয়। পরবর্তীতে একে একে মাদ্রাসার সব কক্ষে তালা দিয়ে সবাইকে চলে যেতে বলে।ঘটনার পরপরই ৯৯৯ নাম্বারে কল করে ফুলগাজী থানা পুলিশের সহায়তা চায় ,রাতেই ঘটনাস্থলে পুলিশের একটা টিম উপস্থিতি হয়। 

মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল কাইয়ুম ফেনীর প্রান্তর'কে জানান, বিএনপি নেতা টিপুর নেতৃত্বে মাদ্রাসায় একদল যুবক হামলা চালায়,সেখানে হাফেজ আবদুল্লাহও উপস্থিতি ছিলেন। এসময় একজন শিক্ষককে মারধর করা হয়। 

আরেক শিক্ষক সাইফুল ইসলাম জানান,গতকাল রাতে একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায় ,এসময় আমাদের একজন শিক্ষক আহত হয়,মাদ্রাসা এখনো তালাবন্ধ আছে,হামলার সময় উপস্থিতি ছিলেন বিএনপি নেতা টিপু। 

নাম প্রকাশে অনিচ্ছুক আমজাদহাটের একজন সাবেক জনপ্রতিনিধি জানান,গত সোমবার এলাকার গন্যমান্য ব্যক্তি ও রশিদিয়া মাদ্রাসা কতৃপক্ষসহ বড় একটি বৈঠকে সুন্দর সিদ্ধান্ত হয়। গতকাল একটা শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে তালা দেওয়া বিষয়টি খুব দুঃখজনক। 

এবিষয়ে জানতে চাইলে আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন টিপু ফেনীর প্রান্তর'কে জানায়, এটা ভাইদের মধ্যকার ঝামেলা,আমি এসবে ছিলাম না। আমার নাম রাজনৈতিক গ্রুপিং এর কারণে আসছে।

ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম জানান,৯৯৯ নাম্বারে কল পেয়ে গতকাল পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিলো। তালাবন্ধ ছিলো ,মুলত কমিটি নিয়ে বিরোধ। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। 

এদিকে মাদ্রাসা তালা দেওয়া ঘটনা চারদিকে জানাজানি হলে একপর্যায়ে শনিবার দুপুরে তালা খুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat