×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ১৫৭ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল 
স্টাফ রিপোর্টারঃ

আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার রোকেয়া দিবস। নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী।

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে রোকেয়ার জন্ম। ১৯৩২ সালের একই দিনে তিনি কলকাতায় মারা যান। ক্ষণজন্মা মহীয়সী এই নারীর জন্ম ও মৃত্যুদিন ঘিরে প্রতিবছর পালন করা হয়।
রোকেয়া দিবস উপলক্ষে সারাদেশে পালিত হওয়া রোকেয়া দিবস নওগাঁ জেলাতেও যথাযথ মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর)সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'বেগম রোকেয়ার আদর্শে নারীর ক্ষমতায়ন' শীর্ষক এক আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক  মোহাম্মদ  সাইফুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, "বেগম রোকেয়া যে নারী শিক্ষার স্বপ্ন দেখেছিলেন, আজ সেই পথ ধরেই বাংলাদেশের নারীরা সর্বস্তরে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। তাঁর আদর্শকে পাথেয় করে নারী শিক্ষায় বিপ্লব ঘটাতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম এবং সিভিল সার্জন।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদিন। তিনি বলেন, "ইউএনও অফিস সবসময় প্রান্তিক নারী ও জয়িতাদের পাশে থাকবে, যাতে রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হয়।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ আমেনা খাতুন।

কৃতী নারীদের সম্মাননা
আলোচনা সভার প্রধান আকর্ষণ ছিল 'জয়িতা অন্বেষণ' কর্মসূচির আওতায় জেলার পাঁচ জন কৃতী নারীকে সম্মাননা প্রদান। নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জনকারী এই নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও অন্যান্য অতিথিবৃন্দ। সম্মাননাপ্রাপ্ত জয়িতারা তাঁদের সংগ্রামী জীবন ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।
এছাড়াও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং নারী সংগঠনের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat