×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৪
  • ৩০২ বার পঠিত
মাইনুদ্দিন আল আতিক, কুয়াকাটা:

পটুয়াখালীর কুয়াকাটায় ঝুলন্ত অবস্থায় আফরোজা আক্তার রিতু (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে একটি আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে আফরোজা আক্তার রিতুসহ ৪ জনের একটি দল কুয়াকাটায় বেড়াতে আসে। সন্ধ্যায় তারা হোটেল নিউ সী-বিচ হোটেলের ৫০১ নং কক্ষটি (সুইট রুম) ভাড়া নেন। গতকাল রাত পর্যন্ত স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলো তারা। আজ হঠাৎ চিৎকার শুনে হোটেল ম্যানেজারসহ কর্মচারীরা গিয়ে ওই নারীর রুম ভিতর থেকে আটকানো অবস্থায় দেখেন এবং তার সাথে থাকা অপর ৩ জনকে রুমের সামনে বসে থাকতে দেখেন। পরে ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দিলে তারা এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন। এসময় তার সঙ্গীরা পালানোর চেষ্টা করলে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ বিষয়ে হোটেল নিউ সী-বিচ’র ম্যানেজার রুমান মৃধা বলেন, ‘গতকাল হোটেলের নিয়ম অনুযায়ী ডাইরি করে তাদের কাছে রুম ভাড়া দেয়া হয়। আফরোজা আক্তার রিতু হোটেলের রেকর্ড বইয়ে তার স্বামীর নাম উল্লেখ করেন ঈসা মীর। তার বাড়ি যশোর জেলার চোকদাপপাড়া থানার বেজপাড়া গ্রামে।’ তিনি আরও বলেন, ‘আজ হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি ওই তরুণীর রুমের দরজা ভিতর থেকে আটকানো। তার সাথে থাকা অপর ৩ জন দরজার সামনে বসেছিলেন। আমরা অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দিই। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।’ এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে হোটেলের দরজা ভেঙে ওই তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তার সাথে থাকা সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।‌ বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat