এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর
জামালপুর সদর উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ঐক্য জোটের পক্ষ থেকে সদ্য যোগদানকৃত সদর উপজেলার নতুন নির্বাহী অফিসার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ঐক্যজোটের জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমামুল হাসান। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক।
অনুষ্ঠানে রণরামপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, জামিরা পূর্বপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রঞ্জু, উত্তর কৈডোলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ, প্রান্তিক সরকার, মন্জুয়ারা খাতুন, মাহবুব, ফাতেমা, শম্পা, সাদিয়া, রোজিনা, সোহেল রানা, তানজিনা খানম, খোরশেদ, শামীম আহমেদসহ আরও অনেকে।
নতুন নির্বাহী অফিসার মহোদয় সবাইকে ধন্যবাদ জানান এবং শিক্ষা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিশেষে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট জামালপুর সদর উপজেলার সকল স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের জন্য শীতবস্ত্র চেয়ে।